মোঃআশরাফুল আলম
দিনাজপুর প্রতিনিধি
বাংলাদেশে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম বলেছেন, জয় বাংলা শ্লোগান নিষিদ্ধ করা হয়েছিল। বহু ত্যাগ ও আন্দোলনের মধ্য দিয়ে বঙ্গব›ধুকে সম্মানিত স্থানে বসানো হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানকে নিয়ে সভা—সেমিনারে বহু আলোচনা হয়, কিন্তু তার চর্চা হয় কম। বঙ্গবন্ধু চর্চা নিয়ে আমাদের এখনো বহু ঘাড়তি রয়েছে। বঙ্গবন্ধকে জানতে পারবো যদি তার রাষ্ট্রীয় দর্শন গভীর ভাবে বিশ্লেষণ করা যায়। তার জন্য আমাদের প্রথমেই ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে ফিরে যেতে হবে।
তিনি বলেছিলেন, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ২৬ আগষ্ট দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ ইতিহাস সম্মিলনী রংপুর বিভাগের সহযোগিতায় ও বাংলাদেশ ইতিহাস সম্মিলনী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু —আলোচনা ও চর্চা’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন।
অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তৃতা প্রদান করেন, প্রখ্যাত ইতিহাসবিদ ১৯৭১২ গণহত্যা, নির্যাতন, আর্কাইভ ও বঙ্গবন্ধু বঙ্গবন্ধু জাদুঘর ট্রাস্টের সভাপতি অধ্যাপক ড. মুনতাসীর মামুন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর দর্শন সম্পর্কে যে জ্ঞান অর্জন করলাম তা বাস্তব জীবনে প্রতিফলন ঘটাতে হবে। তিনি স¥রণ করেন ১৯৭৭ সালের এই দিনাজপুর কারাগারে আমি ফাঁসির কক্ষে বন্দি ছিলাম। মুক্ত হওয়ার পর যে মানুষটি আমাকে জড়িয়ে ধরে তার বাসায় নিয়ে গিয়েছিলেন, এই অনুষ্ঠানের প্রধান অতিথি বিচারপতি এম ইনায়েতুর রহিম এর পিতা সর্বজন শ্রদ্ধেয় প্রয়াত এম আব্দুর রহিম এমপি। তিনি আমাকে পিতৃতুল্য ভালোবাসা দিয়ে আবদ্ধ করেছিলেন। তার সুযোগ্য সন্তানের মুখে সত্য সুন্দর বক্তব্য শুনে আমি বিমুগ্ধ । তিনি তার বক্তব্যে উল্লেখ করেন স্বাধীনতার স্বপক্ষের শক্তিতে ঐক্যবদ্ধ হতে হবে। স্বাগত বক্তব্য রাখেন আহবায়ক বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সহ সভাপতি অধ্যক্ষ প্রফেসর মোজাম্মেল বিশ্বাস। বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সভাপতি অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও গণহত্যা জাদুঘরের সাধারণ সম্পাদক অধ্যাপক চৌধুরী শহিদ কাদেরের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন— বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সাধারণ সম্পাদক মুর্শিদা বিনতে রহমান, অনুষ্ঠানের সদস্য সচিব আলী ছায়েদ প্রমুখ।
এ সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Post Views: 530
Related