সোহেলের
দিনাজপুর প্রতিনিধি ঃ ১ এপ্রিল রবিবার দিনাজপুর জেলা প্রশাসন চত্বরে জাতির জনক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা ও দিনাজপুর সদর উপজেলার শংকরপুর
ইউনিয়নের জালালপুর গ্রামে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক, সংবিধান
প্রণেতা, স্বাধীনতা পদক প্রাপ্ত, সাবেক এমপি মরহুম এম আব্দুর রহিম ও রত্নগর্ভা মরহুমা
নাজমা রহিম এর কবরে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী
ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ জর্জিস সোহেল। শ্রদ্ধাঞ্জলী অর্পন
শেষে মরহুম এম আব্দুর রহিম ও মরহুমা নাজমা রহিম এর আত্মার মাগফেরাত কামনা করে কবর
জিয়ারত করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামীম আলম
সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের
সভাপতি গৌর চন্দ্র শীল, চেহেলগাজী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ
কাসেম আলী, ১নং চেহেলগাজী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ ইয়ারব
আলী, সাধারন সম্পাদক মুজাহিদ ইসলাম প্রমুখ।
এর আগে নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ জর্জিস সোহেল দিনাজপুর জেলা
নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদের
নির্বাচনের ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ আনোয়ার
হোসেন এর কাছ থেকে ফলাফল সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর
থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ হোসেনসহ বিজিবির নেতৃবৃন্দ ও নব-
নির্বাচিত চেহেলগাজী ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।








