জাতীয় জাগো নারী ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ সেমিনার হলে আয়োজিত ‘বঙ্গমাতার সংগ্রামী জীবন ও দর্শন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি কন্যাশিশুসহ নারী সমাজকে বঙ্গমাতার আদর্শ অনুসরণ ও অনুকরণ করার আহ্বান জানিয়ে বলেন, বঙ্গমাতা ছিলেন একজন ধৈর্যশীল, সাহসী ও আদর্শ নারী। তিনি বঙ্গমাতার জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত করার আহ্বান জানান। জাতীয় জাগো নারী ফাউন্ডেশনের সভাপতি মিসেস জান্নাতুস সাফা শাহীনুর এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক উপ-মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী, গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান, সাবেক সংসদ সদস্য ও ইসলামি গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান লায়ন এম এ আউয়াল, জাতীয় জাগো নারী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মুহাম্মদ আতা উল্লাহ খান প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন জাতীয় জাগো নারী ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ইসমত আরা আদিবাহ্।
মদন পৌরবাসীকে শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী মোঃ কামরুজ্জামান চন্দন,
মদন পৌরবাসীকে শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী মোঃ কামরুজ্জামান চন্দন, মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নেত্রকোনা মদন...








