নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে অর্থ বাণিজ্য ও অনিয়মের মধ্য দিয়ে আওয়ামীলীগপন্থী এক ব্যক্তিকে সারের ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে ও এই নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা। শনিবার সকালে উপজেলার জোয়াড়ি আটঘরিয়া স্কুল মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামীলীগের শাসনামলে আটঘরিয়া গ্রামের যুবক আরিফ খাঁ ও তার পরিবারের সদস্যরা বিভিন্নসময় বিএনপির সমর্থক ও কর্মীদের ওপর হামলা ও নির্যাতন করে। অথচ বিএনপির শাসনামলে ওই আরিফ খাঁ-কে জোয়াড়ি ইউনিয়নে কৃষি মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি (বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন) সারের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় এমপিকে ম্যানেজ করে টাকার বিনিময়ে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এ নিয়োগ নিয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। দ্রুত এ নিয়োগ বাতিল করে বিএনপির ত্যাগী কর্মী বা নেতা যারা আবেদন করেছেন তাদের মধ্য থেকে যে কোন একজনকে দেওয়ার দাবী জানান। এছাড়া বক্তারা মানববন্ধনে আরও বলেন, নিয়োগপ্রাপ্ত আরিফ খাঁ এর কোন ঘর বা দোকান বা গোডাউন নাই। তাছাড়া সার অথবা বালাইনাশক বিক্রির কোন অভিজ্ঞতা নেই, গোডাউন বা স্টক ম্যানেজম্যান্ট এর কোন অভিজ্ঞতা নেই। ডিলারশীপ পাওয়ার জন্য যে সব শর্তাবলী সেটাও সে পূরণ করতে পারেনি। অথচ অদৃশ্য আশীর্বাদপ্রাপ্ত হয়ে তাকে ডিলার হিসেবে নিয়োগ দেওয়ায় বিস্মিত সকল সার ও বালাইনাশক ব্যবসায়ী সহ এলাকার সুধীসমাজ। বক্তারা ও উপস্থিত সকলে আরিফ খাঁ এর নিয়োগ বাতিলের দাবি জানায়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জোয়াড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাজাহান আলী ও সাবেক সাধারণ সম্পাদক লাল মোহাম্মদ লালু, প্রভাষক মোর্তজা আলী বাবলু, বিশিষ্ট সার ব্যবসায়ী ও বিএনপি নেতা জাহিদুল ইসলাম জসিম, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক, ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক রনি ইসলাম, ইউনিয়ন কৃষক দলের সদস্য মোহাম্মদ আলী, ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আব্দুল আজিজ প্রমুখ।
#
রোজিনা প্রতিবন্ধী হয়েও উচ্চ শিক্ষিত
রোজিনা প্রতিবন্ধী হয়েও উচ্চ শিক্ষিত মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি মোছাম্মদ রোজিনা খাতুন । রাজশাহীর সাহেব বাজার এলাকায় হুইল...









