নাটোর প্রতিনিধি:
চাষাবাদে আধুনিকায়ন, উন্নত কলা-কৌশল ও নতুন প্রযুক্তির সঙ্গে কৃষকদের পরিচিতি করার লক্ষে নাটোরের বড়াইগ্রামে তিন দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস চত্ত¡রে প্রধান অতিথি নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এই মেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আবু রাসেল, কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, উপ সহকারী কৃষি কর্মকর্তা হযরত আলী, বনপাড়া পৌর যুবলীগ সভাপতি জাকির হোসেন সরকার ও বিভিন্ন কৃষকসহ নানা শ্রেণী পেশার মানুষ।
মেলায় আধুনিক কৃষি যন্ত্রপাতি, কৃষি জাদুঘর, বৈজ্ঞানিক পদ্ধতিতে জৈব সার উৎপাদন প্রযুক্তি, আধুনিক চাষাবাদ পদ্ধতি, ছাদ বাগান, ডিজিটাল কৃষি প্রযুক্তি নামে ১০টি স্টল স্থান পেয়েছে।
মেলায় নৌকার ওপর সজ্জিত শস্যদানা দিয়ে তৈরি বাংলাদেশের পতাকা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য জেলা আ’লীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর প্রতিকৃতি ছিলো একটি অনন্য প্রদর্শনী।
দূর্গাপুজায় হিলি স্থলবন্দর দিয়ে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ
হিলি: হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শ্বারদীয় দূর্গা পূজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে...






