আহত ভ্যান চালকের স্ত্রী মাবিয়া বেগম জানান, তার স্বামী আবু তালেব রাত ৮টার দিকে ৪জন পুরুষ যাত্রী নিয়ে রামাগাড়ীর উদ্দেশ্যে রওনা দেয়। রামাগাড়ী সড়কে পৌঁছানোর পর যাত্রীবেশী ওই ৪ দুর্বৃত্ত ভ্যান চালক আবু তালেবের গলায় ধারালো ছুরি চালিয়ে হত্যার চেষ্টা করে ও ভ্যান ছিনতাই করে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে তার হাতেও ছুরি দিয়ে উপুর্যুপরি আঘাত করে দ্রুত সরে পড়ে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে আসে।
বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী জানান, গলায় ছুরির আঘাতটি যে কোন সময় বিপদ বয়ে আনতে পারে। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক শরীফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে ও আহত ভ্যান চালকের চিকিৎসার খোঁজ নেওয়া হয়েছে। দুর্বৃত্তদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। এ ব্যাপারে আইনী সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।







