নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে ইসলামিক ফাউণ্ডেশনের উদ্যোগে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকবিরোধী আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) বোরহানউদ্দিন মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক লুৎফর রহমান, পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ, ইসলামিক ফাউণ্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ ইমামুল ইসলাম, ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ মহিদুল ইসলাম, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আব্দুল বারেক প্রমূখ।
পরে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সদস্যদের নিয়ে দিনব্যাপী ফাউন্ডেশন কর্তৃক গৃহিত উন্নয়ন কর্মসূচির উপর অবহতিকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের শতাধিক সদস্য এই সকল সভা ও কর্মশালাতে অংশ নেয়।
তানোরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
আলিফ হোসেন,তানোরঃ সারা দেশের ন্যায় রাজশাহীর তানোরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১২অক্টোবর)...








