নাটোর প্রতিনিধি:
“স্মার্ট ভূমিসেবায় ভূমি মন্ত্রণালয়” এই প্রতিপাদ্যে ও “স্মার্ট ভূমিসেবায় আপনাকে স্বাগতম” এই আহŸানের মধ্য দিয়ে নাটোরের বড়াইগ্রামে শুরু হয়েছে ভূমিসেবা সপ্তাহ। সোমবার সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে এই সেবা সপ্তাহ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) মো. বোরহানউদ্দিন মিঠু। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমির হামজা, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল হালিম, সাব-রেজিস্ট্রার মহিউদ্দীন, সমবায় কর্মকর্তা আমজাদ হোসেন, উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম সহ বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক ও অন্যান্য সুধীজন ৷
২২ থেকে ২৮ মে এই সেবা সপ্তাহ চলবে।
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা নাটোরের নলডাঙ্গা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান...








