অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে দুপুরের তীব্র দাপদাহের মধ্যে কৃষি জমিতে কাজ করতে গিয়ে এক কৃষকের মুত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চান্দাই ইউনিয়নের সাতইল বিলে তার মৃত্যু হয়। নিহত কৃষকের নাম রকুল হোসেন (৩০)। সে গাড়ফা উত্তরপাড়া গ্রামের হাজী আব্দুর রহিমের ছেলে।
স্থানীয় গ্রাম্য চিকিৎসক আসাদুজ্জামান রঞ্জু জানান, সকাল থেকে কৃষি জমিতে কাজ করছিলো সে। তীব্র দাপদাহ সহ্য করতে না পেরে পাশের জলাশয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সেখানে পোঁছানোর আগেই কাছাকাছি স্থানে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। পরে স্থানীয় অন্যান্য কৃষকরা টের পেয়ে তার মৃতদেহ উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়।
চান্দাই ইউপি চেয়ারম্যান শাহানাজ পারভিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
প্রধানমন্ত্রীকে নিয়ে উসকানিমূলক মন্তব্য
মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি প্রধানমন্ত্রী তারেক রহমানের মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহী সফরের সময় বিমানবন্দর থেকে মাদ্রাসা...








