নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে কৃষি অধিদপ্তরের উদ্যোগে ৭০০০ কৃষক পেয়েছেন কৃষি প্রণোদনা। মঙ্গলবার দিনব্যাপী এই কৃষি প্রণোদনার আওতায় ৩০০০ কৃষকের মাঝে প্রতিজন বিনামূল্যে ৫ কেজি করে উ”চ ফলনশীল উফসি বোরো ধানের বীজ, ১০ কেজি করে এমওপি ও ডিএপি সার বিতরণ করা হয়। এছাড়া ৪০০০ কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রিড বোরো ধানের বীজ বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রণোদনা বিতরণ অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবু রাসেল। এতে বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) বোরহানউদ্দিন মিঠু ও কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ উপ¯ি’ত ছিলেন।
পুঠিয়ায় ফসলি জমিতে পুকুর খনন রোধে উপজেলা প্রশাসনের অভিযান, মুচলেকায় রক্ষা
সিহাব আলম সম্রাট, রাজশাহী রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের দিগলকান্দি গ্রামে ফসলি জমিতে বেআইনিভাবে পুকুর খননের প্রস্তুতির বিরুদ্ধে অভিযান চালিয়েছে...








