নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামের চান্দাই বাজারের মোল্লা মেশিনারীজ নামে দোকানঘর থেকে ৮টি শ্যালো মেশিন চুরি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতের কোন একসময় তালা ভেঙ্গে চোরের দল মেশিনগুলো নিয়ে যায়।
দোকানের মালিক নয়ন হোসেন জানান, ডিজেল চালিত এই ৮টি শ্যালো মেশিনের দাম আড়াই লক্ষ টাকা।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ যথাযথভাবে কাজ শুরু করেছে।
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা নাটোরের নলডাঙ্গা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান...








