ক্রিস ওকসের সিম-আপ ডেলিভারি। উচ্চাভিলাষী ড্রাইভ করতে গেলেন তাতে মিরাজ, পা না নড়িয়েই। তাতে আউটসাইড-এজে কট বিহাইন্ড তিনি।
আজ পাঁচে পাঠানো হয়েছিল, কিন্তু মিরাজ টিকতে পারলেন না বেশিক্ষণ। ৫০ ছোঁয়ার আগে, প্রথম পাওয়ারপ্লেতেই চতুর্থ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। ফলে প্রথম ১০ ওভারেই উঁকি দিচ্ছে বড় পরাজয়।
দ্রুত দুই উইকেট হারানোয় চাপ কাটিয়ে ওঠার চেষ্টা করছিলেন সাকিব ও লিটন। কিন্তু ষষ্ঠ ওভারে রিস টপলির দুর্দান্ত এক ডেলিভারিতে সাকিবও আউট। ৯ বলে ১ রান করে ফিরলেন বাংলাদেশ অধিনায়ক।
২৩ বলে দুজনের ১২ রানের জুটিও ভেঙে গেল। উইকেটে লিটনের সঙ্গী মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ ৮ ওভারে ৩ উইকেটে ৪৬। ক্রিজে আছেন লিটন-মিরাজ। তানজিদ আউট হওয়ার পরের বলেই পয়েন্টে ক্যাচ দিয়ে আউট নাজমুল হোসেন (০)।
প্রথম ওভারে লিটন ভালো শুরু এনে দিলেও পরের ওভারেই স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন ওপেনার তানজিদ হাসান। রিস টপলির বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন তানজিদ (১)।
এর আগে ৪০০ রানের নাগালে ছিল ইংলিশরা। জনি বেয়ারস্টো ও জো রুটের ফিফটির মাঝে ডেভিড ম্যালানের সেঞ্চুরিতে দারুণ ভিত পেয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে শেষ দিকে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩৬৪ রানে থামে ইংল্যান্ড।








