আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃÑ নওগাঁর বদলগাছীতে জাতীয ভোক্তা অধিকার সংরক্ষন নীতিমালা না মেনে গ্রাহকের কাছ থেকে মূল্য বেশী নেওয়া, দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী রাখা ও বেচা কেনার অপরাধে ভ্রাম্যমান আদালতে ৫ দোকান মালিকের জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকতা আলপনা ইয়াসমিন। সোমবার দুপুরের পর উপজেলা নির্বহী কর্মকর্তা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নওগাঁ যৌথ ভাবে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এতে বদলগাছী আনন্দ হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডারের ৫ হাজার, মেসার্স অর্থ স্টোর ২ হাজার, সামী কনফেকশনারী ১৫শ, দারুস সালাম লাইব্রেরীর ১ হাজার, জহুরুল তরমুজ ব্যবসায়ীর ৫শ, মোট ১০ হাজার টাকা জরিমানা করেন।
বদলগাছী জাতীয় দলের ৩ হ্যান্ডবল কন্যা পেল উষ্ণ সংবর্ধনা
আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছী ৩ হ্যান্ডবল কন্যা জাতীয় দলে বেগম খালেদা জিয়া দি ন্যাশনাল ট্রফি বাংলাদেশ...








