আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমি ও গৃহ হস্থান্তর উপলক্ষে প্রেসব্রিফিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন। ৭ আগষ্ট সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে বেলা ১১টায় প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের জানান, ভূমিহীন ও গৃহহীন ‘ক’ শ্রেণীর পরিবার পূর্নবাসনের লক্ষে ৪র্থ পর্যায়ের (২য় ধাপ) মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আগামী ০৯ আগষ্ট জমি ও গৃহ হস্তান্তর এর শুভ উদ্ধোধন করবেন। এই উপলক্ষে ওই দিন বদলগাছী উপজেলায় নির্মিত এবং নির্মিতব্য ২৭ টি ভূমিহীন পরিবারের মাঝে ২শতক জমিসহ গৃহ হস্থান্তর করা হবে। প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন, উপজেলা প্রকৌশলী মোঃ মোকলেছুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মইনুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান প্রমূখ।
নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার।...








