আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছীতে ইটভাটা বন্ধের প্রতিবাদে ভাটা মালিক সমিতি ও ভাটা শ্রমিকরা মানববন্ধনসহ স্মারকলিপি প্রদান করেছে। বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ ইটভাটা প্রস্তুতকারক মালিক সমিতি বদলগাছীর ব্যানারে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে শ্রমিক রতন বলেন, প্রতিবছর ভাটা শুরুর আগে আমরা মালিকের কাছ থেকে আগাম টাকা নিয়ে খরচ করি। তারপর কাজ করে এই টাকা পরিশোধ করি। এখন যদি ভাটা না চলে তাহলে আমরা শ্রমিকরা টাকা কি ভাবে পরিশোধ করব। সরকার ও প্রশাসনকে বিষয়টি খেয়াল রাখতে হবে। ইটভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হক তাঁর বক্তব্যে বলেন উপজেলায় কয়েকটি ইটভাটায় লাইসেন্স দেওয়া হয়েছে। বাঁকি ভাটাগুলো সরকারী নির্দেশনা মেনেই চলে। তারপরেও এবারে ইটভাটায় আগুন দিতে বারণ করা হয়েছে। টাক্স ভ্যাট সবই দেয়। চলতি মৌসুমেও ইট প্রস্তুত করার কাজ চলছে অনেক আগে থেকেই প্রতিটি ভাটায় দু— আড়াইশ শ্রমিক কাজ করছে। এ অবস্থায় ভাটা বন্ধ থাকলে লক্ষ লক্ষ টাকা ক্ষতি হবে এবং শতশত শ্রমিক বেকার হয়ে পড়বে। এই অবস্থায় সরকার ইটভাটার বিপক্ষে যে আইন গুলো করা হয়েছে সে আইনগুলো সংশোধণ করে ভাটা পরিচালনা করাসহ শতশত শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ করে দিবে। মানববন্ধন শেষে উপজেলা নিবার্হী কর্মকতার্র নিকট স্মারকলিপি প্রদান করা হয়। উপজেলা নিবার্হী কর্মকতার্ ইসরাত জাহান ছনি বলেন, গত বছরের হাইকোর্টের নির্দেশ অনুযায়ী অবৈধ ইটভাটা চালানো যাবে না। তাই যাদের বৈধ কাগজপত্র নেই তাদের আগুন দিতে নিষেধ করা হয়েছে। মানববন্ধনে অন্যান্য ভাটা মালিকগন উপস্থিত ছিলেন।
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা নাটোরের নলডাঙ্গা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান...








