আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছীতে কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। ৮ জুলাই সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃদাঃ) কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামছুল আলম খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ আবু খালেদ বুলু, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজিওয়ান হোসেন রেদোয়ান, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পাভীন, থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান পিপিএম, সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জবির উদ্দীন প্রমূখ। উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলমগীর হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান। শেষে প্রধান অতিথি ২০২৩-২০২৪ অর্থ বছরে খরিপ/২০২৪-২৫ মৌসুমে রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ১৪১০ জন কৃষকদের মাঝে ১ বিঘা জমির জন্য রোপা আমন উফসী জাতের ধান বীজ ৫ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি করে প্রতি কৃষকের মাঝে বিতরণ করেন।
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা নাটোরের নলডাঙ্গা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান...








