আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছী খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় আউশ ধানসহ বিভিন্ন ফসল উৎপাদনের লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি। বৃহস্পতিবার বিকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হলরুমে আয়োজিত অনুষ্ঠনে ইউএনওর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাবাব ফারহান, সমাজসেবা কর্মকর্তা মোঃ রাজীব আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজল সরকার, উপ সহকারী কৃষি কর্মকর্তা রয়হান হোসেন, আলমগীর হোসেন, নাহিদ ইসলাম, মতিউর রহমান, এমরান হোসেন প্রমুখ। চলতি মৌসুমে উপজেলার ৮ ইউনিয়নে ২ হাজার ৫ জন কৃষক প্রণোদনার তালিকা ভুক্ত হয়। প্রতি কৃষক এক বিঘা জমি চাষের জন্য ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি। উদ্বোধনী দিনের ২শ জনের মধ্যে বিতরণ করা হয়।







