আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছী উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সহজ করতে ৩৮ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল, ২৫ জন নারীর মাঝে সেলাই মেশিন এবং ২৫৩ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা বৃত্তির অর্থ বিতরণ করা হয়েছে। ২৫ জুলাই শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ-৩ (মহাদেবপুর–-বদলগাছী) আসনের সংসদ সদস্য মোঃ ফজলে হুদা বাবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
এসব উপকরণ ও বৃত্তির অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি মোঃ ফজলে হুদা বাবুল বলেন, সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি আরও বলেন, কাউকে পেছনে রেখে নয়, সবাইকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে যাবে। শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেওয়ায় তাদের বিদ্যালয়ে যাতায়াত সহজ হবে এবং নারীদের দেওয়া সেলাই মেশিন আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হতে সহায়তা করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ শীর্ষক কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে এ সহায়তা দেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় ৩৮ জন শিক্ষার্থীকে বাইসাইকেল, ২৫ জন নারীকে সেলাই মেশিন এবং আরো ২৫৩ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তির অর্থ দেওয়া হয়। এর মধ্যে প্রাথমিক পর্যায়ের ১২৬ জন, মাধ্যমিকের ৭৬ জন এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের ৫১ জন শিক্ষার্থী রয়েছেন।
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা নাটোরের নলডাঙ্গা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান...









