বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে গাঁজা বিক্রি করতে এসে এক পুলিশ কর্মকর্তাসহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত পুলিশের এসআই তৌহিদুর রহমান কয়েক বছর পূর্বে বদলগাছী থানায় এএসআই পদে কর্মরত ছিল। থানা পুলিশ জানায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান এর নেতৃত্বে এসআই মেহেদী হাসান, আঃ আলীম, তুহিন আহম্মেদ, নিহার চন্দ্র উপজেলার কামালপুর গ্রামের নিকট অভিযান চালিয়ে ১কেজি ৪৭০ গ্রাম গাঁজাসহ এসআই তৌহিদসহ তার সহযোগি মিন্নুর রহমানকে গ্রেপ্তার করে। থানায় জিজ্ঞাসাবাদে এসআই তৌহিদ জানায় সে গাঁজা বিক্রি করতে নিয়ে আসে এই এলাকায়। সে আরো জানায় চাঁদপুর জেলায় এসআই (নি:) পদে কর্মরত থাকাকালে বিভিন্ন অপরাধে ৮ মাস পূর্বে চাকুরীচ্যুত হয়। তৌহিদুর রহমান পীরগঞ্জ থানার অনন্তপুর গ্রামের মৃত ওবায়দুরের পুত্র। গ্রেপ্তারকৃত তার সহযোগি মিন্নুর রহমান পাঁচবিবি থানার স্টেডিমাম পাড়ার মোঃ আলতাব হোসেনের পুত্র। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিয়ার রহমান জানান এক সময় তৌহিদুর রহমান বদলগাছী থানায় কর্মরত ছিল, বর্তমানে চাকুরী নেই। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








