আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে গ্রামীন ব্যাংক মথুরাপুর শাখার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী পালিত হয়। সারাদেশ ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসাবে উপজেলার মথুরাপুর শাখা গত ২০জুন ব্যাংকের সদস্যদের মধ্যে ৬ হাজার ২শ ফলজ ও বনজ গাছের চারা বিতরণের মধ্যদিয়ে শুভ সূচনা করা হয়। ব্যাংকের ম্যানজার মোঃ আব্দুল মোমিন জানান বৃহস্পতিবার পর্যন্ত ৩১ হাজার ফলজ ও বনজ বৃক্ষচারা রোপনের জন্য বিতরণ করা হয়। বৃক্ষ মানুষের পরম বন্ধু। বৃক্ষ প্রকৃতি, পরিবেশ, আবহাওয়া ও জলবায়ুর ভারসাম্য রক্ষা করে। বসবাসের জন্য সুস্বাস্থ্য পরিবেশ ও আবাস গড়তে বনানঞ্চল সৃষ্টির কোন বিকল্প নেই। তাই গ্রামীন ব্যাংক এই কর্মসূচি গ্রহন করে।
তানোরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
আলিফ হোসেন,তানোরঃ সারা দেশের ন্যায় রাজশাহীর তানোরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১২অক্টোবর)...








