আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে ছোট ভাই জমি লিখে নেওয়ায় বড় ভাই আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চাঁপাইনগর সোনাপাড়া গ্রামে। গ্রামবাসী জানায় ঐ গ্রামের মৃত আবজাল হোসেনের পুত্র মিনার হোসেন মিঠুর (৪৫) জমি লিখে নেয় ছোট ভাই ডলার হোসেন নিসি। প্রায় এক মাস আগে তাঁর জমি কবলা রেজিষ্ট্রি করে নেয় ছোট ভাই নিসি। তাঁরপর থেকেই মিঠু জমির শোকে হতাশ হয়ে পড়ে। গ্রামবাসী আরো জানায় মিঠু কিছুটা মানষিক ভারসাম্যহীন কিন্তু জমি লিখে নেওয়ায় আরো ভারসাম্যহীন হয়ে পড়ে। সব সময় চিন্তা ভাবনা করে। অবশেষে জমির শোকে বুধবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। কেন জমি লিখে নেওয়া হলো জানতে চাইলে ছোট ভাই নিসি জানান মিঠু তাঁর বড় ভাই। অনেক আগে ভাবি মারা গেছে। তাঁর একটি কন্যা আছে নিরা নাম। মেয়েটি অন্য জায়গায় প্রেম করে বিয়ে হয়েছে। এমন জায়গায় বিয়ে হয়েছে মেনে নেওয়ার মত না। তাই ভাইয়ের জমি লিখে নেওয়া হয়েছে। জমি লিখে নিতে সার্বিক সহযোগিতা করেছে দুই চাচা কালাম ও বিদ্যুত। সর্বসম্মতিক্রমে জমি কবলা হয়েছে। থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন লাশ মর্গে পাঠানো হয়েছে। থানায় ইউডি মামলা হয়েছে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







