আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা নিত্যনন্দ কুমার পাল, উপজেলা শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জবির উদ্দিন, আব্দুর রহিম দেওয়ান বাবলু প্রমুখ।
যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর মোহনপুরের রায়ঘাটি ইউনিয়নের (ইউপি) হাটরামুকিমপুর গ্রামের মুন্তাজ আলীর পুত্র শফিকুল ইসলামের ব্যক্তি মালিকানাধীন জমিতে দেয়াল নির্মাণ নিয়ে...








