বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে মাদকসেবী স্বামী এবার মধ্যরাতে মারপিটের পর গলা টিপে স্ত্রী দু’সন্তানের জননীকে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বিলাশবাড়ী ইউপির লক্ষিপুর গ্রামে। গ্রামবাসী জানায় ঐ গ্রামের নজরুলের ছেলে শহিদ সে একজন মাদক সেবী। মাদক সেবনে স্ত্রী বাধা দিলে প্রায় তাকে মারধর করত। শহিদ চকরমনাথ আবাসন গ্রামের কন্যা সুখিকে বিয়ে করে। তাদের ঘরে দুটি কন্যা সন্তান রয়েছে। সুখির মা জানায় ৩০জুন শুক্রবার দিবাগত রাত ১টার পর সুখি নিহতের খবর তারা পায়। রাতেই এসে দেখতে পায় সুখির পরনের জামা কাপড় ছেড়া এবং তার শরীরে আঘাতের চিহ্ন। গলায় আঘাতের দাগ রয়েছে। সুখিকে মারপিটের পর গলা টিপে হত্যা করা হয়েছে। ঘর থেকে টেনে হেঁচড়ে লাশ বারান্দায় রাখা হয়েছে। গ্রামের সকল নারী পুরুষ বলেন মেয়েটিকে হত্যা করা হয়েছে। সে সব সময় নেশা করে। খবর পেয়ে থানা পুলিশ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়না তদরন্তর জন্য মর্গে প্রেরণ করে। ঘাতক স্বামী শহিদকে গ্রেপ্তার করে। থানার ওসি (তদন্ত) মোঃ আবু রায়হান জানান টাকা পয়সা ও পারিবারিক কলহের জের ধরে তাকে মারপিট করেছে। চাল তোলা ডাবু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। স্বামী গ্রেপ্তার হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। পরীক্ষা নিরীক্ষা রিপোর্ট আসার পর বিস্তারিত বলা যাবে। থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিমানসেবিকাকে দেখে চমকে গেলেন বাবা, বিমানেই জড়িয়ে ধরলেন মেয়েকে
বাবা-মেয়ের সম্পর্কের আবেগ বরাবরই অন্যরকম। আর সেই সম্পর্কে হঠাৎ পাওয়া কোনো সারপ্রাইজ মুহূর্তকে করে তোলে আরও বিশেষ। তেমনই এক হৃদয়স্পর্শী...






