আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে ২০২৫—২০২৬ অর্থ বছরে রবি মৌসুমে বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত কৃষি অফিস হলরুমে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রিপা রানী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজল সরকার, সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মাঝহারুল ইসলাম প্রমুখ। প্রত্যেক কৃষককে প্রতি ১ বিঘা জমিতে সরিষা চাষের জন্য ১ কেজি উন্নত জাতের সরিষা বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি পটাশ প্রদান করা হবে বলে কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান জানান।
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা নাটোরের নলডাঙ্গা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান...








