বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের মৃত জইম উদ্দীনের পুত্র বীর মুক্তিযোদ্ধা দুদু মিয়া ০৯ সেপ্টম্বর শনিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না …… রাজেউন)। মৃত্যুকালে আনুমানিক বয়স ৭২ বছর। ১০ সেপ্টম্বর রবিবার দুপুর ১২টায় রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। মৃত্যুকালে স্ত্রী, পুত্র, কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন, অফিসার ইনচার্জ মোঃ আতিয়ার রহমান, থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জবির উদ্দীন, স্থানীয় মুক্তিযোদ্ধাগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







