বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত বীরসা পাহানের পুত্র বীরমুক্তিযোদ্ধা শ্রী শতিস চন্দ্র পাহান ১৯ মার্চ বুধবার বিকাল সাড়ে ৩টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (দেব্যাং লোকাং স্বগচ্ছিত)। মৃত্যুকালে আনুমানিক বয়স ৭৩ বছর। ২০ মার্চ বৃহষ্পতিবার দুপুর ১২টায় রাষ্ট্রীয় মর্যাদা শেষে সৎকার করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি, দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আফাজ উদ্দীন, থানা অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান আলী সহ সঙ্গীয় ফোর্স ও স্থানীয় মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। মৃত্যুকালে ১ স্ত্রী, ১পুত্র, ৪ কন্যা, নাতী-নাতনীসহ বহু গুনগ্রাহী রেখে যান।
নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার।...








