আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের লক্ষীকোল গ্রামের মৃত ছান্ছ রাম এর পুত্র বীরমুক্তিযোদ্ধা শ্রী কুমুদ চন্দ্র ১৯ সেপ্টম্বর শুক্রবার ভোর ৬টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (দেব্যাং লোকাং স্বগচ্ছিত)। মৃত্যুকালে আনুমানিক বয়স ৬৭ বছর। ঐদিন বিকাল ৩টায় রাষ্ট্রীয় মর্যাদা শেষে সৎকার করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসঃ আতিয়া খাতুন, দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আফাজ উদ্দীন, থানার উপ-পরিদর্শক সহ সঙ্গীয় ফোর্স ও স্থানীয় মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। মৃত্যুকালে ১ স্ত্রী, ২পুত্র, ৩ কন্যা, নাতী-নাতনীসহ বহু গুনগ্রাহী রেখে যান।








