আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত কিনা মন্ডলের পুত্র বীর মুক্তিযোদ্ধা আবু আজাহার ৩ জানুয়ারী শনিবার দিবাগত রাত ১১টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না…… রাজেউন)। মৃত্যুকালে আনুমানিক বয়স ৭৬ বছর। রোববার বাদ যোহর রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি, বদলগাছী থানা অফিসার ইনচার্জ লুৎফর রহমান, সঙ্গীয় ফোর্স, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ডিএম এনামুল হক, দপ্তর সম্পাদক মোঃ আফাজ উদ্দীন, স্থানীয় মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ২ পুত্র, ২ কন্যা, নাতী-নাতনীসহ বহুগুণগ্রাহী রেখে যান।
সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত
সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া সীরাতুন্নবী (সা.) উপলক্ষে সিলেটের বিশ্বনাথে বাংলাদেশ...








