আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খোজাগাড়ী গ্রামের মৃত শারেজ আলী সোনারের পুত্র বীর মুক্তিযোদ্ধা এ.কে এম শাহাদৎ হোসেন ৯ জানুয়ারী শুক্রবার সকাল ৭টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না…… রাজেউন)। মৃত্যুকালে আনুমানিক বয়স ৭২ বছর। ঐদিন বাদ মাগরিব রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি, বদলগাছী থানা অফিসার ইনচার্জ লুৎফর রহমান, সঙ্গীয় ফোর্স, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ছামসুল আলম, স্থানীয় মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ৩ কন্যা, নাতী-নাতনীসহ বহুগুণগ্রাহী রেখে যান।








