আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের চক রুকুনপুর গ্রামের মৃত সিরাজ উদ্দীন মন্ডলের পুত্র বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল ২৭ মার্চ শুক্রবার বেলা ১১ ঘটিকায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না….. রাজেউন)। মৃত্যুকালে আনুমানিক বয়স ৭০ বছর। ঐদিন বাদ এশা পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা হিসাবরক্ষন কর্মকর্তা রুকুনুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ বেলালুর রহমান, স্থানীয় মুক্তিযোদ্ধাগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ১ পুত্র, ২ কন্যা, নাতী-নাতনীসহ বহুগুণগ্রাহী রেখে যান।








