বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের মৃত ইয়াকুব আলী মুন্সীর পুত্র বীরমুক্তিযোদ্ধা মোঃ ইসমাইল হোসেন ১১ মার্চ সোমবার রাত সাড়ে ৯টায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন (ইন্না …… রাজেউন)। মৃত্যুকালে আনুমানিক বয়স ৭২ বছর। ১২ মার্চ মঙ্গলবার বেলা ২টায় রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার (অ:দ:) মোসাঃ আতিয়া খাতুন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান, সঙ্গীয় ফোর্স, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জবির উদ্দীন, ইউনিয়ন কমান্ডার মতলেবুর রহমানসহ স্থানীয় মুক্তিযোদ্ধাগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মৃত্যুকালে ১ স্ত্রী, ২ পুত্র, ১ কন্যা, নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।







