বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের চকতাহের গ্রামের মৃত অছিম উদ্দিনের পুত্র বীর মুক্তিযোদ্ধা কাবেজ উদ্দিন ২৮ জুলাই আনুমানিক রাত ১১টার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না….. রাজেউন)। মৃত্যুকালে আনুমানিক বয়স ৭২ বছর। ২৯ জুলাই সোমবার বাদ যোহর রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোসাঃ আতিয়া খাতুন, বদলগাছী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, সঙ্গীয় ফোর্স, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ জবির উদ্দীন, দপ্তর সম্পাদক মোঃ আফাজ উদ্দীন, স্থানীয় মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ৩ পুত্র, নাতী-নাতনীসহ বহুগুণগ্রাহী রেখে যান।
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা নাটোরের নলডাঙ্গা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান...








