আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছীতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রবিবার প্রত্যুষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল নেতৃত্বে বিএনপি ও সহযোগি সংগঠন স্মৃতিসৌধ প্রাঙ্গনে পুষ্পস্তবক অর্পন শেষে বিশেষ মোনাজাত করা হয়। এরপর দলীয় কার্যালয়ে সদর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হাসান এর সভাপতিত্বে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল। অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, বিলাসবাড়ী ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম কেটু, সাইদুর রহমান প্রমুখ। এসময় উপজেলার ৮ ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার।...








