আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বৃহষ্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে স্মৃতিসৌধ প্রাঙ্গণে একত্রিশবার তোপধ্বনির মাধ্যেমে দিবসের শুভ সূচনা করা হয়। স্মৃতিসৌধে প্রথমে প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য-৪৮, নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের এমপি ফজলে হুদা বাবুল পুস্পস্তবক অর্পন করেন। এরপর উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগি সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, ফায়ার সার্ভিস, আনছার বাহিনীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পন করা হয়। সকাল ৯টায় বদলগাছী মিনি স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন এবং থানা পুলিশ, ফায়ার সার্ভিস, আনছার বাহিনীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এরপর বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি এর সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের এমপি ফজলে হুদা বাবুল। এছাড়াও হাসপাতাল ও এতিম খানায় উন্নতমানের খাবার আয়োজন করা হয়।
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা নাটোরের নলডাঙ্গা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান...








