আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছীতে স্বতন্ত্র প্রার্থী মাহফুজা আকরাম চৌধুরী মায়ার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বদলগাছী উপজেলার চাকরাইল রিজওয়ান ক্লাব মাঠে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এসময় বদলগাছী সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদ্য প্রায়ত সাবেক সংসদ সদস্য ড.আকরাম হোসেন চৌধুরীর সহধর্মিনী স্বতন্ত্র প্রার্থী মাহফুজা আকরাম চেীধুরী মায়া।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাফিজার রহমান, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.আসাদুজ্জামান আসাদ, সদস্য শহিদুল ইসলাম, সদর ইউপির মেম্বার আনিছুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক হিরা, মহাদেবপুর উপজেলা যুবলীগনেতা মাসুদ রানা, আধাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিল্লুর রহমান প্রমূখ।
বর্ধিত সভায় সতন্ত্র প্রাথী হিসেবে নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের নির্বাচনে অংশ গ্রহনের মতামত জানিয়ে কর্ম পরিকল্পনা ও দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়। সভায় মহাদেবপুর ও বদলগাছী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫ শতাধীক নেতাকর্মী অংশ গ্রহন করে।
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা নাটোরের নলডাঙ্গা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান...








