বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধ প্রাঙ্গনে ১৪ ডিসেম্বর বৃহষ্পতিবার সন্ধ্যা ৬টায় মোমবাতি প্রজ্জলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে শহীদদের স্বরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজনে যুব উন্নয়ন কর্মকর্তা ইবনে সাব্বির আহমেদ এর সঞ্চলনায় উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামছুল আলম খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ আতিয়া খাতুন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দীন, সদর ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন প্রমূখ।
২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল
অধিকৃত ফিলিস্তিনে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ২ হাজারেরও বেশি ফিলিস্তিনি শিশুকে ইসরায়েলি বাহিনী আটক করেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর)...






