বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছীতে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। রোববার বিকাল ৪টায় এই উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ পলাশ উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান, থানা অফিসার ইনচার্জ লুৎফর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম,উপজেলা জামায়াতের সেক্রেটারী জাহাঙ্গীর আলম, সাবেক প্রেসক্লাব সভাপতি এমদাদুল হক দুলু, বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, ছাত্র প্রতিনিধি শুভ আহমেদ প্রমূখ। আলোচনা সভায় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। সন্ধ্যা ৫টা ত্রিশ মিনিটে স্মৃতিসৌধে সকল শহীদদের স্বরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা নাটোরের নলডাঙ্গা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান...








