বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃÑ নওগাঁর বদলগাছীতে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ আতিয়া খাতুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোঃ আবু খালেদ বুলু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাসুদেব সাহা, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিশোর, যুগ্ন সম্পাদক আব্দুস সালাম, রজত কান্ত গোস্বামী, অজিত কুমার প্রমুখ। এবার উপজেলায় ১০৬ টি পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইউএনও সহ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন শান্তিপুনর্ ভাবে পূজা উদযাপনে আনসার বাহিনীসহ পুলিশ প্রশাসন সব সময় তৎপর থাকবে।








