বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ সোনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৮তম শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে ১৯ আগষ্ট শুক্রবার সকাল ১০টায় নওগাঁর বদলগাছী উপজেলা কেন্দ্রীয় মন্দির ও আশ্রম প্রাঙ্গণ হতে বণার্ঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করে চৌরাস্তার মোড় হয়ে বদলগাছী কেন্দ্রীয় দূর্গা মন্দিরে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বদলগাছী উপজেলা শাখার উদ্যোগে বদলগাছী কেন্দ্রীয় দূর্গা মন্দিরের সাবেক সভাপতির পতœী রূপশ্রী চৌধুরী এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন এমপির প্রতিনিধি সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম, বদলগাছী থানা অফিসার ইনচার্জ মোঃ আতিয়ার রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বদলগাছী উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাসুদেব সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী অরুন কুমার চক্রবর্তী, সম্পাদক তপন কুমার মন্ডল, উপজেলা কেন্দ্রীয় মন্দির ও আশ্রম এর সভাপতি জিতেন্দ্রনাথ মন্ডল, ডা: রঞ্জন খাঁ, ড. অলক কুমার সাহা, ভগিরত কুমার মন্ডল, রজত কান্ত গোস্বামী, বিভাস চন্দ্র অধিকারী প্রমূখ। শেষে প্রসাদ বিতরণ করা হয়।
অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...








