আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁঁঁঁঁঁঁঁঁর বদলগাছী উপজেলার বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করেন ইউএনও মাহবুব হাসান, সেনাবাহিনী ও থানা পুলিশ। শনিবার সকাল ১০টায় থানা পুলিশকে সঙ্গে নিয়ে তাঁরা বিভিন্ন এলাকায় যান এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহবান জানিয়ে মথুরাপুর ও কোলা ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। ইউএনও মাহবুব হাসান বলেন, সাধারণ মানুষের জানমালের ক্ষতি করা বা হুমকী ধামকীসহ কোন প্রকার সংঘাত সৃষ্টি করলে তাদেরকে আইনের আওতায় আনা হবে। কোন প্রকার গুজব আতংক না ছড়িয়ে সবাইকে শান্ত থাকার আহবান জানান। এ সময় ইউএনওর সঙ্গে ছিলেন সেনা কর্মকর্তা ওয়ারেন্ট অফিসার হারুন অর রশিদ, থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, এস আই নিহার চন্দ্র প্রমূখ।
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা নাটোরের নলডাঙ্গা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান...








