আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত রমজান আলীর পুত্র বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান ২০ আগষ্ট আনুমানিক বিকাল ৪টার সময় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না….. রাজেউন)। মৃত্যুকালে আনুমানিক বয়স ৭৫ বছর। ২১ আগষ্ট বৃহষ্পতিবার বেলা ১১টায় রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি, বদলগাছী থানা ওসি (তদন্ত) মোঃ সাইফুল ইসলাম, সঙ্গীয় ফোর্স, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আফাজ উদ্দীন, স্থানীয় মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ১ পুত্র, ৪ কন্যা, নাতী-নাতনীসহ বহুগুণগ্রাহী রেখে যান।








