বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছী সদর ইউনিয়নের চাকরাইল গ্রামের মৃত খয়বর আলীর পুত্র বীর মুক্তিযোদ্ধা মোঃ খাজামদ্দীন ১০মে রবিবার দিবাগত রাত সাড়ে ১১টায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না….. রাজেউন)। মৃত্যুকালে আনুমানিক বয়স ৭৫ বছর। ১১ মে সোমবার বাদ যোহর রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দীন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম দেওয়ান, দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আফাজ উদ্দীন, অফিসার ইনচার্জ মুহাম্মদ রুহুল আমিন, সঙ্গীয় ফোর্সসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ২ কন্যা, নাতী-নাতনীসহ বহু-গুনগ্রাহী রেখে যায়।
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা নাটোরের নলডাঙ্গা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান...








