আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউপির ঝাড়ঘড়িয়া গ্রামে অনুমতি ছাড়া অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ঐ গ্রামের আবু কালাম আজাদ ওরফে সাজু নামে এক ব্যক্তির ৩ মাসের কারাদন্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল। মঙলবার দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এই আদালত পরিচালনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান অনুমতি না নিয়ে ফসলি জমি নষ্ট করে রাস্তার ধার পর্যন্ত পুকুর বর্ধিত করছে। স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করলে অভিযোগের প্রমান মিলে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২০১০ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়।








