আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ আসুন আদর্শ মানুষ হিসাবে নিজেকে গড়ি এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর বদলগাছী আব্দুল জব্বার স্মৃতি সংঘের উদ্দোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। ঈদের পরের দিন মঙলবার বিকালে ভান্ডারপুর হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার রুহুল কুদ্দুস এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী। বিশেষ অতিথি ছিলেন এমপির সহধর্মিনী রক্তিমা চক্রবর্ত্তী, প্রাক্তন সহকারী শিক্ষক মোঃ মোজাহার আলী। অন্যান্যদের মধ্যে পলিশ সুপার তারেক মাহমুদ, অধ্যক্ষ মোঃ ইলয়াস আলম, সহকারী অধ্যাপক ফয়সাল কবির, প্রফেসর ড. মীর খালেদ ্কবাল চৌধুরী, প্রফেসর ড. মুশফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু খালেদ বুলু, ব্যবসায়ী মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মোঃ রাশেদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে এসএসসি ও সমমান জিপিএ ৫ প্রাপ্ত মোট ৩২০ জন শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







