আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছীতে পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা পরিষদ চত্ত্বরে আলপনা অঙ্কনে ছাত্রীদের সঙ্গে যোগ দিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি। উপজেলায় বাংলা বর্ষবরণ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়। এর অংশ হিসাবে রোববার সকাল থেকে লাবণ্য প্রভা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা (ছাত্রীরা) উপজেলা পরিষদ চত্ত্বরে আলপনা অঙ্কন শুরু করেন। এতে নেতৃত্ব দেয় রাজশাহী বিশ^ বিদ্যালয়ের শিক্ষার্থী রোবাইয়া জান্নাত। রোবাইয়া জান্নাত গ্রাফি´ ডিজাইন বিভাগে পড়াশোনা করেন। অন্যান্য শিক্ষার্থীরা জানান তারা মনোযোগ দিয়ে কাজটি করছেন এবং তাদের ভালো লাগছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন আলপনা হচ্ছে বাঙালি সংস্কৃতির একটি অংশ। এক ঝাঁক তরুন শিক্ষার্থীরা অতি উৎসাহে উপজেলা প্রশাসনের নির্দেশনায় কাজটি করছে।








