আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী কোলা আদর্শ চাকুরীজীবি সমিতির ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে ঈদের পরের দিন শনিবার সকাল ১০টায় কোলা বিজলী ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি সাবেক আনসার ভিডিপি পরিচালক আলহাজ তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা ইউনিসেফ সাবেক বিভাগীয় প্রধান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু তালেব সিদ্দিকী। বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, আমেরিকান প্রবাসী মোঃ সামীম রেজা, মিসেস মাসরুফা বিনতে মিজান। অন্যান্যদের মধ্যে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সহকারী পরিচালক এস এম আলগীর কবির, সমিতির প্রতিষ্ঠাতা সাবেক রূপালী ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমান, সমিতির সাধারণ সম্পাদক আলহাজ শহিদুল ইসলাম, প্রভাষক লিখন, সহকারী প্রধান শিক্ষক নাজমুল হক, আব্দুস সালম, জুয়েল হোসেন প্রমুখ। শেষে শতাধীক কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে মেধা ভিত্তিক বৃত্তি প্রদান করা হয়।








