স্টাফ রিপোর্টার:
বন্দরের আমিন আবাসিক এলাকায় গোপীনাথ মন্দিরে সঞ্জিত সাহা(৩০) নামে এক পুরোহিতকে গীতা পাঠে বাধাসহ তাকে হত্যার হুমকি দিয়েছে উচ্ছশৃঙ্খল গোপাল,মেঘা,গোপী ও রতন গং। জীবনের নিরাপত্তা চেয়ে ১৩ জুলাই রাতেই ভুক্তভোগী ওই পুরোহিত বাদী হয়ে উল্লেখিতদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়,আমিন আবাসিক এলাকার সুরেশ সাহার পুত্র সঞ্জিত সাহা তার ধর্মের প্রচারের স্বার্থে মন্দিরের ভক্তবৃন্দদের অংশগ্রহণে দীর্ঘ দিন ধরে গীতা পাঠ করে আসছিলেন। এরই মধ্যে গত ১২ জুলাই সন্ধা ৬টায় আকস্মিকভাবে ওই এলাকার মৃত চন্দা দাসের ছেলে গোপাল ওরফে চিকা গোপাল,একই এলাকার মেঘা দত্ত,গোপী ও রতনসহ ১০/১২জনের একটি সংঘবদ্ধ দল তাকে গীতা পাঠে বাধা দেয়। এতে সঞ্জিত আপত্তি করলে উল্লেখিতরা তাকে বেদম মারধর করে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং ফের মন্দিরে গীতা পাঠ করা হলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়।
জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলাদেশ ও জাপানের সহযোগিতা আরও এগিয়ে নিতে দুই দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও সানায়ে তাকাইচির নেতৃত্বে শীর্ষ পর্যায়ের বৈঠক চলছে।...







