স্টাফ রিপোর্টার
গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে সরকারের নানামুখী পদক্ষেপের অংশ হিসেবে বন্দর উপজেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে অসহায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, ষ্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহযোগিতা এবং প্রতিবন্ধী রোগীদের চেক ও হুইল চেয়ার বিতরণ করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ ২৪ জুন সোমবার বিকেল ৩টায় কার্যালয়ের সামনে থেকে এসকল আর্থিক সহযোগিতা ও হুইল চেয়ার তুলে দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। এ সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহান। এসক কার্যক্রমের সার্বিক তত্ত্ববধানে ছিলেন বন্দর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ ফয়সাল কবির। এতে ৩০জন দরিদ্র রোগীর মাঝে জনপ্রতি ৫০ হজার টাকার করে মোট ১৬লাখ টাকা আর্থিক সহযোগিতা এবং ১৬জন প্রতিবন্ধীর মাঝে ১৬টি হুইল চেয়ারম্যান বিতরণ করা হয়।
বন্দর নবীগঞ্জ গার্লস স্কুল শাখার
নির্বাচনে বাবু-সবুজ জয়ী
স্টাফ রিপোর্টার
বন্দরে দীর্ঘ ছয় বছর পর নবীগঞ্জ স্কুল শাখার নির্বাচন ২৪জুন সোমবার অত্যন্ত উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে অভিভাবক প্রার্থী হিসাবে ৩নং ব্যালটধারী প্রার্থী রিফাত হোসেন বাবু সর্বোচ্চ ৫শ’৫১ভোট পেয়ে এবং তার চেয়ে ১শ’৬৭ ভোট কম পেয়ে ২নং ব্যালটধারী প্রার্থী আরিফুর রহমান সবুজ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ৩শ’৩৮ ভোট সংগ্রহ করে তৃতীয় অর্থাৎ জয়লাভে ব্যর্থ হন ১নং ব্যালটধারী প্রার্থী মোঃ আজিজুল হাকিম। নির্বাচনে প্রথম স্থানে বিজয়ী হিসাবে রিফাত হোসেন বাবু বলেন, আমি নবীগঞ্জ স্কুলের শিক্ষার মান উন্নয়নে কাজ করবো। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আপনাদের মুল্যবান ভোট দিয়ে নির্বাচিত করায় সত্যি আমি আপ্লুত। দোয়া করবেন আমি যেন স্কুলের পড়া লেখার মান উন্নয়ন কাজ করতে পারি এবং নবীগঞ্জ স্কুলে ইভটিজিংয়ের বিরুদ্ধে কাজ করবো। বিদ্যালয়ের শৃঙ্খল পরিবেশ সমুন্নত রাখার চেষ্টা করবো। তিনি আরো বলেন আমার সাথে যারা নির্বাচিত হয়েছে আমি তাদেরকে সাথে নিয়েই স্কুলের সকল সমস্যা সমাধানের চেষ্টা করবো। সর্বমোট ১হাজার ৫০জন ভোটারের মধ্যে ৭শ’৯৮জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত টানা ৮ ঘন্টার এ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালণ করেন বন্দর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সরকার আশ্রাফুল ইসলাম।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







