স্টাফ রিপোর্টার:
বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি পুরোদমে জমে উঠছে। তফসিল ঘোষণার পর হতেই প্রার্থী-সমর্থকদের সমাগমে বিদ্যালয় প্রাঙ্গন প্রতিদিনই সরব হয়ে উঠছে। ৪ জুলাই থেকে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র ক্রয় ও দাখিল শুরু করেছে। ৭ জুলাই রোববার পর্যন্ত পুরুষ অভিভাবক সদস্য পদে ৪জন এবং মহিলা অভিভাবক সদস্য পদে ১জনের মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হচ্ছেন পুরুষ সদস্য পদে মোঃ আমির হোসেন,ইব্রাহিম টুটুল,মোঃ আফজাল হোসেন ও আক্তার সজল। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে মিলি আক্তার। ৮ জুলাই মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ৯ জুলাই মনোনয়নপত্র বাছাই ১১জুলাই প্রত্যাহারের তারিখ নির্ধারণ করা হয়েছে। ২৭ জুলাই সকাল ৮টা থেকে বিকেল৪টা পর্যন্ত একটানা নির্বাচন অনুষ্ঠিত হবে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







