মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে বন্যাকবলিত এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ আগস্ট) সকালে উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের মেহেদীনগর এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া গৃহবধূর নাম হামিদা ইয়াসমিন (২৬)। তিনি মেহেদীনগর এলাকা নুরুল আফছারের স্ত্রী।
ওই এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন জানান, সকালে ঘরের পাশে পানিতে তারের স্পর্শ লাগে হামিদা ইয়াসমিনের। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারজানা আলী বলেন, হামিদা ইয়াসমিনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রশাসক মাহফুজা জেরিন বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক নারীর মারা যাওয়ার কথা শুনেছি। তবে দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে সেখানে যাওয়া সম্ভব হয়নি।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







